কোচবিহারে তৃণমূল কর্মীদের ওপর নৃশংস অত্যাচার
দি নিউজ লায়ন; কোচবিহারে তৃণমূল কর্মীদের ওপর নৃশংস অত্যাচার ভাজপার দুষ্কৃতীদের। রবিবার গভীররাতে দুই তৃণমূল কর্মীকে লোহার চেন দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ভাজপা আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অপর এক জনকে গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তৃণমূলের অভিযোগ, রবিবার রাতে প্রায় আড়াইশো বিজেপি কর্মী তাদের ওপর লোহার চেন, রড দিয়ে আক্রমণ করে । জানা গেছে বারোকোদালি 2 গ্রাম পঞ্চায়েতের বেগারখাতা এলাকায় পঞ্চায়েত সদস্যের বাড়িতে দলীয় মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে মারধোর করা হয় এই দুই কর্মীকে। এই ঘটনায় মিঠুন দাসকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও নিসি দাসকে গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমার পাতালে ভর্তি করানো হয়েছে।
তৃণমূলের তরফে বক্সীরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে। তৃণমূলের অভিযোগ, কোচবিহার জেলা জুড়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো তৃণমূল কর্মীর ওপর হামলা চালাচ্ছে ভাজপার দুষ্কৃতী বাহিনী। রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে তারা। তৃণমূলের পার্টি অফিসের হামলা হয়েছে।
বহু পার্টি অফিস দখল করে নেয়া হয়েছে। নিশীথ প্রামাণিকের নেতৃত্বে হামলা হচ্ছে। দলীয় প্রার্থীদের সমর্থনে কর্মীরা প্রচারে বেরোলে সেখানে তাদের মারধর করা হচ্ছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। পরিস্থিতি যা তাতে কোচবিহারে ভোট গ্রহণের আগেই ব্যাপক সংঘর্ষের আশঙ্কা করছেন তারা। শান্তিপূর্ণ ভোটের জন্য প্রশাসন আরো সক্রিয় হোক এমনই দাবি জানাচ্ছেন তৃণমূল নেতৃত্ব।

Post a Comment